ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ০:৫৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সংসদে বাংলাদেশ শিশু একাডেমি বিল-২০১৮ পাস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:২২ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

শিশুদের সাংস্কৃতিক বৈজ্ঞানিক বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যাবলীসহ এ সম্পর্কিত বিষয়াদির উন্নতি বিধান করে আজ বুধবার সংসদে বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে।

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের প্রস্তাব করেন।

 

বিলে বিদ্যমান বাংলাদেশ শিশু একাডেমি অধ্যাদেশ, ১৯৭৬ এর অধীন বাংলাদেশ শিশু একাডেমিকে বহাল রাখার বিধান করা হয়েছে। একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোনো স্থানে শাখা স্থাপন ও বিলুপ্ত করার বিধান করা হয়েছে।

 


বিলে একাডেমি পরিচালনার জন্য একজন চেয়ারম্যানকে ১৮ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিধান করা হয়েছে।

 


বিলে বোর্ডের সভা, একাডেমি কার্যাবলী, সান্মানিক ফেলো, চেয়ারম্যান নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, মহাপরিচালক নিয়োগ, একাডেমির কর্মচারী নিয়োগ, তহবিল, বাজেট, হিসাবরক্ষণ-নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

 


বিলে শিশু একাডেমি অধ্যাদেশ, ১৯৭৬ রহিত করার বিধান করা হয়।

 


জাতীয় পার্টির পীর ফজলুর রহমান, ফখরুল ইমাম, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ২টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।