সংসদে যৌতুক নিরোধ বিল, ২০১৮ পাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:২৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
সুনির্দিষ্ট শাস্তির বিধান করে আজ রোববার সংসদে যৌতুক নিরোধ বিল, ২০১৮ পাস হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে যৌতুকের সংজ্ঞায় বলা হয়, যৌতুক অর্থ বিয়ের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে বিয়ের সময় বা তারপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিয়ে অব্যাহত রাখার শর্তে, বিয়ের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দাবিকৃত বা বিয়ের এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে প্রদানের জন্য সম্মত কোন অর্থ সামগ্রী বা অন্য কোন সম্পদ বোঝাবে। তবে মুসলিম ব্যক্তিগত আইন প্রযোজ্য ব্যক্তিগণের ক্ষেত্রে দেন মোহর বা মোহরানা অথবা বিয়ের সময় পক্ষগণের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা শুভাকাক্সক্ষীর দেয়া উপহার সামগ্রী এর অন্তর্ভুক্ত হবে না।
বিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিয়ের কোন পক্ষ যৌতুক দাবি করলে তা অপরাধ হিসেবে গণ্য করে অনধিক ৫ বছর, অন্যূন এক বছর কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান করা হয়েছে।
বিলে বিয়ের কোন পক্ষ কর্তৃক যৌতুক প্রদান বা গ্রহণ অপরাধ হিসেবে গণ্য করে অনধিক ৫ বছর, অন্যূন এক বছর কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান করা হয়েছে।
বিলের বিধানের উদ্দেশ্য পূরণে যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত কোন চুক্তি ফলবিহীন বলে গণ্য করার বিধান করা হয়েছে।
বিলে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করলে তিনি অনধিক ৫ বছর কারাদন্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান করা হয়েছে।
বিলের বিধানের অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপসযোগ্য বলে বিধান করা হয়েছে।
বিলে এ ধরনের অপরাধের তদন্ত, বিচার, আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ফৌজদারি দন্ডবিধির বিধানাবলী প্রযোজ্য করার বিধান করা হয়েছে। বিলে বিদ্যমান যৌতুক নিরোধ আইন রহিত করার বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিন, শামীম হায়দার পাটোয়ারী, ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, রুস্তম আলী ফরাজী, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, বেগম মাহজাবীন মোরশেদ ও বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ


