ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২১:২৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সংস্কার কাজে একবছর বন্ধ জাতীয় শিশুপার্ক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শাহবাগে অবস্থিত এ শিশুপার্কের আধুনিকায়নের জন্য একবছর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন কিছু রাইড যোগ করা হবে। এছাড়া পুরনো দিনের রাইড সংস্কার করতে এ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ জানুয়ারি শুরু হয়েছে এ কাজ। আগামী ডিসেম্বর পর্যন্ত তা চলবে। 

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, শিশুপার্কটি গত ৪০ বছর ধরে সংস্কার হয় না। তাই সংস্কারের জন্য গত ১ জানুয়ারি থেকে বন্ধ করা হয়েছে। 

তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত সংস্কার কাজের সময়সীমা আছে। তবে এর আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

জাতীয় শিশুপার্ক অন্যত্র সরানোর দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের এখতিয়ারে না। এটা গণপূর্ত অধিদপ্তর করবে। তারাই ভালো বলতে পারবেন। আমরা যে পার্কটি রয়েছে সেটি আধুনিকায়নে কাজ করছি।

১৯৭৯ সালে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে শিশুপার্কটি প্রতিষ্ঠা করা হয়। শিশুদের বিনোদনের জন্য পাবলিক সেক্টরে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই শিশুপার্কটি ১৯৮৩ সাল থেকে বিনোদনকেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে উঠা এ পার্ক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

পার্কটিতে ১২ টি রাইড রয়েছে। যেখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরি গো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড রয়েছে। ১৯৯২ সালে এ পার্কে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সৌজন্য হিসেবে একটি জেট বিমান দেওয়া হয়।