সংস্কৃতি চর্চায় মেধাবীদের প্রশিক্ষণ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সংস্কৃতি চর্চায় তৃণমূল থেকে মেধাবীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে তাদেরকে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এমন তাগিদ দেন তিনি।
বঙ্গবন্ধুকন্যা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করে আরও এগিয়ে যেতে হবে। নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা এই সরকার নিয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, জাতির পিতার সংস্কৃতির দর্শন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় তৃণমূল পর্যায়ের মেধাবীরা বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শুধু জেলাপর্যায় নয়, সংস্কৃতি চর্চাকে নিয়ে যেতে হবে তৃণমূল পর্যন্ত। নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এ ছাড়া সংস্কৃতিমনস্ক মেধাবী জাতি গঠনেও কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, শুধু জেলাপর্যায়ে নয়, একেবারে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র নিয়ে যেতে হবে তৃণমূল পর্যায়ে।
উদার মানসিকতা ও অসাম্প্রদায়িক চেতনা যাতে আরও বিকশিত হয় সেদিকে নজর রাখতে হবে বলেও জানান তিনি।
এ সময় একটি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, নকশা করে দেয়ার পরও প্রকল্প নিতে কেন দেরি হলো?
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করা দরকার, ভবিষ্যতেও করে যাবো। প্রযুক্তির যুগে ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, তাদের চিন্তাচেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কৃতিকে বিকশিত করতে হবে। যেন তারা বাঙালি সংস্কৃতি ভুলে না যায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে যেমন আর্থ-সামাজিভাবে উন্নত করছি, পাশাপাশি সংস্কৃতি চর্চা বা মেধা সংরক্ষণেও আমরা এগিয়ে যাবো। আন্তর্জাতিক বিশ্বেও যাতে আরো ভালোভাবে বিকশিত হতে পারে সে পদক্ষেপও আমরা নেব।’
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম