সকল সুপারমার্কেট এবং মল এক সপ্তাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
সকল সুপারমার্কেট, মল এক সপ্তাহ বন্ধ
মরণব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সকল শপিং কমপ্লেক্স ও মল আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে ভোগ্য পণ্যের দোকান ও ফার্মেসি খোলা থাকবে।
আজ রোববার বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
যৌথ বিবৃতিতে সমিতির মহাসচিব এম জহিরুল হক ভুইয়া বলেন, ‘সকল সুপার মার্কেট এবং মার্কেট আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।’
তিনি বলেন, দোকান মালিক এবং কর্মচারীদের করোনার সংক্রমণ থেকে বাঁচাতে এবং মার্কেট খালি হয়ে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
তবে জহিরুল বলেন, কাঁচা বাজার, ওষুধের দোকান, মুদি দোকান এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান এই সময়ে খোলা থাকবে।
তিনি খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করার আহ্বান জানান।
প্রাণঘাতী করোনাভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আজ পর্যন্ত সারা বিশ্বে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
বাংলাদেশে নতুন তিনজনসহ এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন দুজন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









