সঞ্চয়পত্রে উৎসে কর: উদ্বেগে ক্ষুদ্র আয়ের মানুষ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
দেশের নারী, বয়স্ক নাগরিক এবং অবসরে যাওয়া সাবেক চাকরিজীবীদের একটি বড় অংশ, তাদের পারিবারিক আয়ের ক্ষেত্রে সঞ্চয়পত্রের ওপর অনেকাংশে নির্ভরশীল।
দেশের ব্যাংকগুলোর তুলনায় সঞ্চয়পত্রে সুদের হার বেশি হওয়ায় অনেকেই এই খাতে বিনিয়োগে উৎসাহী হন।
মিরপুরের বাসিন্দা শাহিদা পারভিন বলেন, ব্যাংকে সুদের হার কম। ব্যবসা বাণিজ্য তো আর এই বয়সে করতো পারবো না। তাই সঞ্চয়পত্র কিনে রেখেছি, যাতে সহজে মুনাফা পাওয়া যায়। আবার পোস্ট অফিস থেকে তুলতে পারি বলে ঝামেলা হয় না।''
এতদিন সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় পাঁচ শতাংশ হারে উৎসে কর দিতে হতো, এখন থেকে তাদের দিতে হবে ১০ শতাংশ হারে।
সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ উৎসে কর বহাল রেখে রোববার বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হয়েছে।
উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত কেন নিয়েছে সরকার?
সঞ্চয়পত্রে উৎস্যে কর বাড়ানোর কারণে অন্যান্য খাতে বিনিয়োগ আরো বাড়বে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া।
তিনি বলছেন, ''সঞ্চয়পত্রের ওপরে এখন চাপ খুব বেশি। দেশের মোট মানি সাপ্লাইয়ের এক চতুর্থাংশ সঞ্চয়পত্রে জমা আছে।"
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, "সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে দেয়া হলে ব্যাংকগুলোতে টাকা আসবে।''
তবে সরকার এটাও চিন্তা করেছে, সুদের হার কমিয়ে দিলে সাধারণ মানুষ, যাদের অনেকেই সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল, তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এবার সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়নি বলে জানান মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, কিন্তু একটা কর আরোপ করা হয়েছে। যেন কিছু অর্থ ব্যাংকিং খাতে যায়। সেইসঙ্গে বন্ড বা এ ধরণের বিনিয়োগ কিছুটা বাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, সঞ্চয়পত্রে উৎস কর আরোপ করায় অন্যান্য খাতে বিনিয়োগ আরো বাড়বে।
অভিযোগ আছে যে, স্বল্প আয়ের মানুষের জন্য এই উচ্চ সুদের সুবিধাটি চালু করা হলেও অনেক ধনী ব্যক্তি নামে বেনামে সঞ্চয়পত্র কিনে সুবিধা নিচ্ছেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ মনে করেন, যেভাবে বিপুল পরিমাণে সঞ্চয়পত্র বিক্রি হচ্ছে, তা ভবিষ্যতে অর্থনীতি ও সরকারের জন্য বড় ধরণের সমস্যা তৈরি করতে পারে।
তিনি বলেন, মানুষ সঞ্চয়পত্র কেনে, কারণ অন্য যেসব সঞ্চয়ের উপাদান আছে, তার চেয়ে এখানে সুদের হার বেশি। আবার সঞ্চয়পত্র বিক্রি করছে সরকার, যেহেতু তারা অতিরিক্ত সুদ দিচ্ছে, তখন অতিরিক্ত বিক্রি হলে সরকারের জন্য দীর্ঘমেয়াদি সুদের একটা বোঝা তৈরি করছে। সেটা কিন্তু সরকারকেই ভবিষ্যতে প্রদান করতে হবে। ফলে এটা সরকারের ব্যয় বা দায়ের ওপর একটা প্রভাব ফেলবে। ''
তিনি আরও বলেন, ''সেই প্রভাব কিন্তু দেশের অর্থনীতিতেও পড়তে বাধ্য, যদি না রাজস্ব বা অন্য আদায় থেকে আয়টি অনেকগুণ বাড়ে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে সুদের হার হিসাবে যে বিপুল অর্থ দিতে হবে, সেটা সামষ্টিক অর্থনীতি ও সরকারের ব্যয়ের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করতে পারে।''
গবেষক ড. নাজনীন আহমেদ বলেন, একদিকে সরকার যেমন নারী ও বয়স্কদের আয়ের ব্যবস্থা করার জন্য সঞ্চয়পত্রে চড়া সুদ বহাল রাখছে, আবার এই উৎস কর আরোপ করে তাদের আয় কমিয়ে দিচ্ছে।
তাই তার মতে, সরকারের বরং উচিত, সঞ্চয়পত্রের সুবিধাটি শুধুমাত্র নারী, বয়স্কা বা নিম্ন আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখা, তাহলে তারা অর্থনৈতিকভাবে সুবিধা পাবে, আবার দেশের অর্থনীতির জন্যও সেটি বোঝা হয়ে দাঁড়াবে না।
সূত্র : বিবিসি বাংলা অনলাইন
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







