সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ২ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩ মিনিটের মধ্যেই তিনটি ইউনিট পাঠানো হয়। সদর দপ্তর থেকেও দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, টার্মিনালের পাঁচ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি। অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না, শুধু স্টাফরা ছিলেন। তারা আগুন লাগার পর দ্রুত সরে পড়েন। এতে কেউ হতাহত হয়নি।
এরশাদ হোসেন বলেন, ৮৫ জন ফায়ারকর্মী আগুন নেভাতে কাজ করেছেন। ফায়ার সার্ভিস প্রথম এক ঘণ্টা লঞ্চের বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভেতরে প্রবেশ করে প্রতিটি কেবিনসহ সব জায়গায় আগুনের অস্তিত্ব আছে কি না খতিয়ে দেখে।
পুলিশ, আনসার, র্যাব ও কোস্টগার্ড ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করেন বলে জানান তিনি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ উদঘাটন করবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











