ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:০২:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সদরঘাটে নৌকাডুবি, ভাই-বোনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

রাজধানীর সদরঘাটে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকার সদরঘাটে পূবালী-৫ নামের লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মেশকাত (১২) ও নুসরাত (৫) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই-বোন।  বেলা ১১টা ৫০ মিনিটে মেশকাতের এবং সোয়া ১২টার দিকে নুসরাতের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।

কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) হামিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, নৌকায় শিশুসহ পাঁচজন যাত্রী ছিলেন। সকালে সদরঘাটে এক ছেলে ও এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা দু্ইজনই আপন ভাই-বোন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কোস্ট গার্ডের ডুবুরি দল।

তিনি আরও জানান, এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন তিন জন। তারা হলেন- বাবুল ফরাজি (৪২), শামিম মৃধা (৩০) ও ছয় মাসের একটি শিশু।