ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৩:২৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। বাস ও ট্রেনের পাশাপাশি লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সদরঘাটে  বুধবার (১৯ এপ্রিল) ভোরে দেখা যায়, সেহরি খাওয়ার পর থেকেই যাত্রীরা সদরঘাটে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে। চাঁদপুর, ভোলা, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী পল্টুনে যাত্রীদের ভিড় থাকলেও বরিশাল রুটে যাত্রীর চাপ কিছুটা কম।


চাঁদপুরগামী যাত্রী তোফায়েল জানান, গরমের তীব্রতা থেকে বাঁচতে সেহরি খেয়েই ছেলেমেয়েদের নিয়ে টার্মিনালে চলে এসেছি। লঞ্চ অলরেডি ভরে গেছে। কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে।

বরিশালগামী যাত্রী মিসকাত বলেন, প্রতিবার বাসে করেই বাড়ি যাই। এবার বন্ধুরা মিলে লঞ্চে যাচ্ছি। সময় বেশি লাগলেও লঞ্চে যাওয়ার আনন্দ আছে।

লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল হক ভূঁইয়া বলেন, আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। সকাল থেকে সব রুটের যাত্রী আসছে। দুপুরের পর থেকে যাত্রী আরও বাড়বে।