সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুনের হাতে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ তুলে দেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনজীদা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের পৃথক টুইটে বিষয়টি জানানো হয়েছে। সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেওয়ার ছবিও প্রকাশ করেছে তারা।
প্রথম টুইটে সম্মাননা তুলে দেওয়ার তিনটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে- শিল্পকলায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকে সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেন বিক্রম দোরাইস্বামী। ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যগত কারণে ভারতে অনুষ্ঠিত পদ্মশ্রী প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সনজীদা খাতুন।
আরেক টুইটে সনজীদা খাতুনের একটি ছবির সঙ্গে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।
সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











