সন্তানকে নিয়ে স্কুলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস সংকটের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া কানাডার শিক্ষাপ্রতিষ্ঠান আবারও খুলে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ইতোমধ্যেই তাদের ৩ সন্তানকে স্কুলে পাঠাতে শুরু করেছেন। কানাডার সম্প্রচারমাধ্যম সিটিভির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাস মহামারির শুরুর দিকে গত মার্চ মাস থেকে কানাডার স্কুলগুলো বন্ধ হয়ে যায়। কয়েক মাস বন্ধ থাকার পর পুনরায় স্কুল চালু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই অভিভাবকরাও তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে ফেরত পাঠাতে শুরু করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সিটিভিকে জানিয়েছে, ট্রুডোর তিন সন্তান জেভিয়ার, এলা গ্রেস এবং হ্যাড্রিয়েন স্কুলে যেতে শুরু করেছে। এরা সবাই অন্টারিওর পাবলিক স্কুলে পড়ে। সন্তানদের স্কুলে ফেরত পাঠানো হবে কি না সেই বিষয়টি তাদের গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলে মন্তব্য করেন ট্রুডো।
আগস্টের মাঝামাঝি সময়ে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছিলেন, স্কুলে ফিরে আসতে হবে কিনা সে সম্পর্কে তার পরিবার ‘অত্যন্ত সক্রিয় আলোচনার’ মধ্যে ছিল। আমি জানি যে বিপুল সংখ্যক অভিভাবক তাদের স্থানীয় স্কুল এবং স্কুল বোর্ডের পরিকল্পনা কী হতে চলেছে তা যত্ন সহকারে দেখছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে স্কুলগুলো নিরাপদে পুনরায় খুলতে সহায়তা করতে ফেডারেল সরকার ২ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে। অন্যদিকে পুরো কানাডায় এ মুহূর্তে বিপুলসংখ্যক অভিভাবক তাদের আদরের প্রিয় সন্তানদের স্কুলে গিয়ে ক্লাস করার চাইতে ঘরে বসে অনলাইনে ক্লাস করানোর ওপরে গুরুত্ব দিচ্ছেন।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











