সন্তানের পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মা সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শ্বাশত কাল থেকেই সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। তিনি বলেন, ‘মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মায়ের প্রতি নয় অবহেলা, নয় নির্যাতন, মাকে ভালোবাসতে হবে।’
স্পিকার আজ রাজধানীর ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টসের আয়োজনে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল) বক্তব্য রাখেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবও একজন রত্নগর্ভা মা, যিনি শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি বলেন, বঙ্গমাতার মত চারিত্রিক গুণাবলী সকল রত্নগর্ভা মায়েদের মাঝেই রয়েছে। কারণ সন্তানদের প্রতিষ্ঠিত করতে তাঁরা অসীম ত্যাগ স্বীকার করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি অত্যন্ত সংবেদনশীল। প্রধানমন্ত্রী নির্দেশে সন্তানের পাসপোর্টে পিতার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত হয়েছে, মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে ৬ মাস হয়েছে। এছাড়া তিনি দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।
স্পিকার বলেন, সন্তানের সঙ্গে মায়েদের সার্বক্ষণিক অন্তরঙ্গ যোগাযোগ থাকে। পরিবারে ওয়ান্ডারফুল ড্যাড হিসেবে পিতাকে রতœগর্ভা মায়ের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি ‘রতœগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২২’ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
স্পিকার সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১১জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেন। ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা পান বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।
এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে রতœগর্ভা মা, তাদের পরিবার-পরিজন, আজাদ প্রোডাক্টসের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার