সন্ত্রাসীদের কোনো ধর্মীয় পরিচয় নেই
আপডেট: ১২:৩১ পিএম, ২৩ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং অভিন্ন অবস্থান গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স’র (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানী আজ রবিবার ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, মুসলিম দেশগুলোতে সন্ত্রাসীদের কতিপয় কার্যক্রমের সুযোগ নিয়ে অন্যরা এ থেকে সুবিধা নিচ্ছে।
‘ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যা আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়’ একথা উল্লেখ করে শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেন, মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এবং এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী এবং এ ক্ষেত্রে ধর্মের কোন বিষয় নেই।’
সৌদি মসজিদে আত্মঘাতী বোমা হামলা সম্পর্কে আলোচনায় শেখ হাসিনা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলাম এ ধরনের ঘৃণ্য কার্যক্রম কখনোই সমর্থন দেয় না।
তিনি আলোচনার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষাখাতে ওআইসি’র ভূমিকা ও উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক শিক্ষার প্রতি জোর গুরুত্ব দেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে বিজ্ঞান ও আইসিটি ভিত্তিক শিক্ষার উন্নয়নে তাঁর সরকার বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
তিনি বলেন, পাশাপাশি পৃথকভাবে তহবিল বরাদ্দ দেয়ার মাধ্যমে তাঁর সরকার গবেষণা কার্যক্রমের উন্নয়ন ঘটাচ্ছে।
অতীতে মুসলিম গবেষকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁরাই ছিলেন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার পথিকৃৎ। তাই মুসলিম সম্প্রদায়কে এখন এ বিষয়ে মনোনিবেশ করতে হবে।
ওআইসি মহাসচিব বলেন, সংস্থার মূল দর্শন হচ্ছে মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি গড়ে তোলা। বাংলাদেশ সবসময়ই ওআইসি কার্যক্রমের পুরোভাগে রয়েছে এবং যথাযথ ভূমিকা পালন করছে।
ওআইসি মহাসচিব ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য আগামী ওআইসি সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











