সফল উদ্যোক্তা আবিদার ‘শখের বাড়ি’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা। এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থী। করোনাকালে পড়াশোনার অতিরিক্ত চাপ নেই। হাতে এখন অফুরন্ত সময়। এই অবসর সময় কাজে লাগানোর ভাবনা থেকে নিজের পরিচিতি কাজে লাগিয়ে তিনি শুরু করেন অনলাইন বিজনেস। এ লক্ষ্যে ফেসবুকে ‘শখের বাড়ি’ নামে একটি পেজ খুলে তিনি ব্যবসার প্রসার ঘটান।
২০২০ সালের মাঝামাঝি মাত্র অল্পকিছু পুঁজি দিয়ে যাত্রা শুরু করে আবিদার ‘শখের বাড়ি’। প্রথমদিকে শুধু পাহাড়ি অঞ্চলের জুম শাড়ি বিক্রি করেই তিনি ব্যাপক সাড়া পান। ধীরে ধীরে থ্রি-পিস ও মেয়েদের বিভিন্ন প্রসাধনীও যুক্ত করেন। বর্তমানে শখের বাড়িতে মেয়েদের প্রয়োজনীয় প্রায় সব পণ্যসামগ্রী পাওয়া যায়।
অনলাইন বিজনেসে নাম লেখানো খন্দকার আবিদা শুরু থেকেই ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আসছেন। সময়ের সাথে বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন পণ্যসামগ্রী যুক্ত করেছেন। সবসময় পণ্যের গুণগত মানের উপর নজর রেখেছেন। স্বল্প লাভে পণ্যসামগ্রী বিক্রি করে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও ব্যবসার প্রসার ঘটাতে তিনি শখের বাড়ির নিজস্ব একটি শো-রুম দেন। এতে তার পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা করেন। শখের বাড়ির শো-রুমকে পরিপূর্ণ রূপে সাজাতে ও নিত্যনতুন পণ্যসামগ্রী যুক্ত করতে সম্প্রতি তিনি মার্কেন্টাইল ব্যাংক থেকে জামানত ছাড়াই লোন নেন।
ধীরে ধীরে সাফল্যকে নিজের করে নেওয়া আবিদা এখানেই থেমে থাকতে চান না। তিলে তিলে গড়ে তোলা শখের বাড়িকে আরও অনেক দূর নিয়ে যেতে চান। একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। সৈয়দপুরের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের ভাগ্যের চাকা সচল করতে চান৷ এজন্য তিনি নিত্য দিনই সময়, শ্রম ও মেধা দিয়ে নিজের ব্যবসার পরিধি বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
সৈয়দপুরের নারী উদ্যোক্তা খন্দকার আবিদা সুলতানা জানান, ছোটবেলা থেকেই আমার নিজে কিছু করার ভাবনা ছিল। এ লক্ষ্যে করোনার সময়টাকে আমি কাজে লাগাই। ধীরে ধীরে ব্যবসাটাকে বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
শখের বাড়ি সম্পর্কে আবিদা সুলতানা আরও জানান, অনলাইন থেকে আমরা মোটামুটি ভালোই অর্ডার পাই। এখন আমরা অফলাইনেও নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে চাই৷ মেয়েদের পোশাক ও কসমেটিকসের পাশাপাশি ভবিষ্যতে দেশীয় পণ্যসামগ্রী নিয়েও কাজ করার ইচ্ছা আছে শখের বাড়ির।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

