সফল হতে হলে লেগে থাকা জরুরী: লিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জীবনের প্রথম চাকরির বেতন ছিল খুবই সামান্য। হাতে কিছুই থাকতো না মাস শেষে। নানা চড়াইউতরাই পার করে যখন ভালো একটি চাকরিতে যোগ দিয়েছেন, তখন সন্তানের মা হয়েছেন। সন্তানের মুখের দিকে তাকিয়ে চাকরিটা ছেড়ে দিয়েছেন। তবে থেমে থাকেননি। নিজের ব্যবসা দাঁড় করিয়ে স্বাবলম্বী হয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অন্য নারীদের।
বলা হচ্ছে ‘লিনাস থাউজেন্ড থিংস’ এর স্বত্বাধিকারী শাহরুখ লিনা ওয়াফির কথা। তিনি জানালেন, পড়াশোনা শেষ করে ৬৫০০ টাকার একটি চাকরিতে যোগ দিয়েছিলেন। বাসাবোর বাসা থেকে বনানী ১১ নম্বরের সেই অফিসে যাতায়াত করতে বেতনের সিংহভাগ খরচ হয়ে যেত। মাস শেষে হাতে থাকতো মাত্র ৩০০-৩৫০ টাকা। সেটা দিয়ে নিজের শখ পূরণ করতেও কষ্ট হতো।
কিছুদিন চাকরি করার পর বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে এমবিএতে ভর্তি হন তিনি। প্রথম চাকরির সাড়ে পাঁচ মাস পর চাকরি হয় ওয়ারিদ টেলিকমে। এরপর সেই চাকরি ছেড়ে যোগ দেন ইউসিবি ব্যাংকে। ২০১৪ সালে বিয়ে হয় লিনার। এক বছর পরেই সন্তানের মা হন। সন্তানের মুখের দিকে তাকিয়ে মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর এক মাস অফিস করে চাকরিটা ছেড়ে দেন। এরপর পুরোপুরি মা এবং গৃহিণী বনে যান।
লীনার বন্ধুরা ততদিনে চাকরিতে ভালো অবস্থান গড়ে নিয়েছেন। লিনার আফসোস হয়, হতাশায় ভুগতে থাকেন। পাশে দাঁড়ান স্বামী। পোশাকের ব্যবসা শুরু করার জন্য টাকা দেন লীনাকে। এর আগে অফলাইনে পোশাকের ব্যবসা করার অভিজ্ঞতাকে অনলাইনে কাজে লাগান লিনা। ধানমন্ডির অর্চাড পয়েন্টে দোকান নিয়ে পার্টনারশিপে ব্যবসা শুরু করেন। ব্যবসা কিছুটা জমে ওঠার পর দোকান নেন পুলিশ প্লাজায়।
পুলিশ প্লাজার ১৪৩ স্কয়ার ফিটের ছোট দোকানটি নেয়ার সময় অনেকেই লিনাকে বলেছিলেন, ‘ব্যবসা চলবে না’। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে প্রথম মাসেই তিন জন কর্মচারীর খরচ, দোকান ভাড়া তুলে ফেলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে ব্যবসা বাড়াতে থাকেন। আরেকটি দোকান নেন পিঙ্ক সিটিতে।
তারপর অর্চাড পয়েন্টে পার্টনারশিপে নেয়া দোকানটি ছেড়ে দেন। লীনার এই যাত্রায় উৎসাহ হয়েছেন অনেক তারকা। সংগীত তারকা কনা, চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেত্রী দিলারা জামানকে পাশে পেয়েছেন লীনা। দিলারা জামান লিনাকে সবসময়ে বলতেন, ‘আমি চাই মেয়েরা এগিয়ে যাক’।
লিনার মতে, একজন নারীকে সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি একজন সফল মা, স্ত্রী, গৃহিণীও হতে হয়। এগিয়ে যাওয়ার পথে অনেক নেতিবাচক কথা শুনতে হয় মেয়েদের। তবে সেসব শুনে থেমে থাকলে চলবে না। লেগে থাকতে হবে। কর্মীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। সততা বজায় রাখতে হবে। তাহলেই উপরে ওঠা সম্ভব।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল


