সব পরিবহনে এক টিকেটে চলাচলের নির্দেশনা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এক টিকেটে রেল, সড়ক ও নৌ পথ যোগাযোগে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে নতুন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভা শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌ পরিবহনের জন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যাতে এক টিকেটে সকল পরিবহনে যাতায়াত করা যায়। উন্নত দেশে এমন ব্যবস্থা চালু আছে।
একনেক বৈঠকে প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা, বিশেষ রেলের উন্নয়নেও কয়েকটি নির্দেশনা দেন বলে জানান মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে দেশের রেল যোগাযোগকে আধুনিকায়ন করার জন্য অবশিষ্ট মিটারগেজ লাইনগুলাকেও ব্রডগেজে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের সব জমির সঠিক ব্যবহারের জন্য কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হব। এজন্য ভূমি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী জানান, একনেক মোট নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে; যাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৪৩৩ কোটি টাকা।
মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ৬২০ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২৮৬ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ২ হাজার ৫২৭ কোটি টাকা যোগান দেওয়া হবে।
-জেডসি
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস










