ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:২২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

সব বিভাগে জাতীয় বি. ক্যাম্পাস করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২ মার্চ ২০১৯ শনিবার

দেশের আট বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষাসহ অন্যান্য পাবলিক পরীক্ষার সময় পাঠদানরোধে পরীক্ষা নেয়ার জন্য শুধুই পরীক্ষাকেন্দ্র তৈরির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন তিনি।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৬-১৭ অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে মূল ক্যাম্পাস থেকে সারাদেশে দুই হাজারের বেশি কলেজ নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগে আটটি ক্যাম্পাস হতে পারে কিনা-সেগুলো একেবারেই বিশ্ববিদ্যালয় হিসেবেই। এখন আমরা এতো বিশ্ববিদ্যালয় করছি এবং সারাদেশেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার সুযোগ বৃদ্ধি করার জন্য প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন।

তিনি বলেন, সেখানে আমরা এই জাতীয় বিশ্ববিদ্যালয়, যেহেতু এই কলেজগুলো আছে সেই ক্যাম্পাস, অন্তত প্রতিটি বিভাগে ক্যাম্পাস করার কথা ভাবতে পারি কিনা তা ভাবতে হবে।

এছাড়া পরীক্ষার কারণে পাঠদানের ক্ষতি পোষাতে পরীক্ষাকেন্দ্র নির্মাণের চিন্তার কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পরীক্ষার কারণে পাঠদান অনেকখানি ব্যাহত হয়। এতো ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে, সেশন জট কমানো হয়েছে কিন্তু আমাদের বছরব্যাপী যে পরীক্ষাগুলো হয়; এইচএসসি, ডিগ্রি, অনার্স মাস্টার্স পরীক্ষাই চলতে থাকে। সেই পরীক্ষার কারণে কিন্তু পাঠদান অনেকখানি বিঘ্নিত হয়।