সব সরকারি-বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৭ মে ২০২০ বুধবার
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা দেয়ার নির্দেশ
সরকারি এবং বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকে করোনাভাইরাস আক্রান্ত বা আক্রান্ত নন, উভয় ধরনের রোগী জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ আক্রান্ত এবং আক্রান্ত নন উভয় রোগীর জন্য সেবা নিশ্চিত করুন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ রোগী এবং করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালের ভিন্ন ভিন্ন স্থানে রেখে চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছে ডিজিএইচএস।
ক্লিনিক এবং ডায়াগনস্টিকসহ ৫০টিরও বেশি বেড রয়েছে এমন সব বেসরকারি এবং সরকারি হাসপাতালে কোভিড এবং নন-কোভিড উভয় রোগীর জন্য পৃথক ব্যবস্থা করতে বলা হয়েছে।
এ নির্দেশের আগে, দেশে কেবলমাত্র সরকারি হাসপাতাল এবং কিছু নির্দিষ্ট হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং ২২ জন মারা গেছেন।
বুধবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ২৯২ জন।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি








