ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

সবকিছু খুলে দিলে অনেক লোক মারা যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৬ মে ২০২০ বুধবার

সবকিছু খুলে দিলে অনেক লোক মারা যাবে: ট্রাম্প

সবকিছু খুলে দিলে অনেক লোক মারা যাবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, অর্থনীতি চালু করতে সবকিছু পুনরায় খুলে দেয়া হলে অনেক আমেরিকান নাগরিকের মৃত্যু হবে।

সামাজিক দূরত্বের পদক্ষেপ তুলে নেয়া হলে এবং অর্থনীতি সচল করতে সবকিছু খুলে দিলে মৃত্যু সংখ্যা বেড়ে যাবে কিনা এবিসি নিউজের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কিছু সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আরিজোনার ফোনিক্সে হানিওয়েল ফ্যাক্টরি সফরকালে তিনি বলেন, তাই বলে অ্যাপার্টমেন্ট, ঘরে কিংবা যেখানেই হোক আপনি অবরুদ্ধ থাকতে পারেন না।
লকডাউন শুরুর পর এটিই তার প্রথম বড় ধরনের সফর।

কিছু লোক মারাত্মকভাবে আক্রান্ত হবে কিনা এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। কিন্তু আমাদের আমাদের দেশ সচল করতে হবে।

করোনা মোকাবেলায় মেডিক্যাল স্টাফসহ সামনের কাতারে যারা রয়েছেন তাদের জন্যে মাস্ক তৈরি করছে হানিওয়েলের কর্মীরা। তাদের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, এখন সামনের দিকে তাকানোর সময়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গত ২৪ ঘন্টায় আরো ২ হাজার ৩৩৩ জন মারা গেছে বলে জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। এ সংখ্যা জুন নাগাদ দৈনিক হিসাবে তিন হাজার হতে পারে বলে কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে।

করোনা ভাইরাসে ইতোমধ্যে দেশটিতে ৭০ হাজারের বেশি লোক মারা গেছে।