সবচেয়ে বেশি ভুয়া সংবাদ ছড়ায় যেখানে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে তথ্য-পরীক্ষাকারী ৮০টিরও বেশি সংস্থার দাবি, বর্তমানে ভিডিও-শেয়ারিং সাইট ইউটিউব হয়ে উঠেছে ভুয়া তথ্য ছড়ানোয় অন্যতম প্রধান মাধ্যম। তাই ইউটিউব অপব্যবহারকারীদের লাগাম টানতে উদ্যোগী হয়েছে সংস্থাগুলো। অবিলম্বে সেই ভিডিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউটিউবকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে তারা।
গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী সুসান ওয়াজসিকিকে একটি খোলা চিঠি পাঠিয়েছে সংস্থাগুলো। চিঠিতে বলা হয়েছে যে এটি বিশ্বব্যাপী অনলাইন বিভ্রান্তি এবং ভুল তথ্যের অন্যতম প্রধান কারণ।
চিঠিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক পলিটিফ্যাক্ট, দ্য ওয়াশিংটন পোস্ট ফ্যাক্ট চেকার, পয়েন্টার্স মিডিয়াওয়াইজ, আফ্রিকার দুবাওয়া, আফ্রিকা চেক ও ভারতের ফ্যাক্ট ক্রিসসেন্ডো, ফ্যাক্টলি সংস্থাগুলো ছড়াও ওই চিঠিতে সাক্ষর করেছে ইন্দোনেশিয়া, ইসরায়েল এবং তুরস্ক সহ বিভিন্ন দেশের নাম করা ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো।
ওই চিঠিতে বলা হয়েছে, এই ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো অনলাইনে মিথ্যা ছড়ানো কনটেন্টগুলো পর্যবেক্ষণ করে আসছে। তাদের মতে, অনলাইনে বিশ্বব্যাপী ভুল তথ্যের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। যা এখন বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাগুলো বলছে, এই ভিডিও-শেয়ারিং সাইটে স্বাস্থ্য-সম্পর্কিত এমন কিছু ভুল তথ্য রয়েছে, যা ক্যানসার রোগীদের অবৈজ্ঞানিক চিকিৎসার দিকে আগ্রহী করে তুলছে। এ ছাড়াও বিভিন্ন ভাষা ব্যবহার করে বিগত দুই বছরে এই প্ল্যাটফর্মে করোনা মহামারি ও এর টিকা নিয়ে ভুয়া তথ্য প্রকাশিত হয়েছে। যা পরবর্তীতে করোনার টিকা বয়কট করতে বিশ্বের বেশ বড় সংখ্যার মানুষকে উদ্বুদ্ধ করেছিল।
এ সমস্যা সমাধানে ইউটিউবের স্বচ্ছতা বাড়িয়ে ভুয়া তথ্য বিরোধী নীতি আরও জোড় দার করতে ইউটিউবকে পরামর্শ দিয়েছে সংস্থাগুলো। তা ছাড়াও বিশেষজ্ঞ গবেষকদের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও মানুষের কাছে বেশি করে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউবের কাছে আহ্বান জানিয়েছে তারা।
সূত্র: বিবিসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


