সবজিতে আগুন, পকেট পুড়ছে পিয়াজ, ডিম, মাছেও
রাতুল মাঝি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
সবজি বাজারে যেন আগুন লেগেছে। হাত পুড়ছে অন্য সব পণ্য কিনতেই। নাকাল নগরবাসী। অভিযোগের শেষ নেই। তারা বলছেন, বাজার লাগামহীন। কিন্তু এ লাগাম নিয়ন্ত্রণের কেউ নেই।
এদিকে সরজমিন রাজধানীর বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে বেশির ভাগ তরিতরকারি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। চলতি সপ্তাহে নতুন করে বেড়েছে মুরগি ও ডিমের দাম। মধ্যবিত্ত থেকে নিন্মবিত্ত সকলের যেন মাথায় হাত। তাদের অভিযোগ সরকার যায় সরকার আসে। কিন্তু এসব দেখার কেউ নেই।
কথা হয় মালিবাগের স্থায়ী বাসিন্দা শেখ হারুনুর রশিদের সাথে। তিনি বলেন, প্রায় প্রতিটি সবজির দামই ৮০-১০০ টাকা। কমের মধ্যে শুধু পেঁপে আর মিষ্টি কুমড়াই আছে। এমনকি কাঁচাকলার হালিও ৫০ টাকা। ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও ডিম কেনার পর কিছু টাকা হাতে ছিল, সেটা দিয়ে সবজি কিনতে এসেছি। কিন্তু দুই পদের সবজি আর কাঁচামরিচ কিনতেই পকেট খালি। সবজির বাজারেও এত খরচ হলে, আমাদের মতো আয়ের মানুষ টিকবে কিভাবে।
এ বাজারের সবজি বিক্রেতা আফজাল মিয়া বলেন, একদিকে সবজির মৌসুম শেষ। অপরদিকে বৃষ্টিবাদল রয়েছে। এসব কারণে সবজির সরবরাহ কম, দামও অনেক বাড়তি রয়েছে। পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের। বর্তমানে পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া সব পদের তরিতরকারির কেজি ৭০-৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর খুচরা বাজারে গতকাল শুক্রবার প্রতি কেজি করলা ও বরবটি ১০০ টাকা বিক্রি হয়েছে। বেগুনের দাম আরও বাড়তি। বাজারভেদে গোল বেগুন ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। লম্বা বেগুনের কেজি ৮০ থেকে ৯০ টাকা। কিছুদিন আগে যে ঢেঁড়সের কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, কাঁকরোল ও পটোলের কেজি ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। শশার কেজিও ৮০ টাকা। টমেটোর কেজি এখন ১৮০ টাকা। লাউয়ের পিস ৭০ টাকা এবং চালকুমড়ার পিস ৬০ টাকার নিচে মিলছে না। কমের মধ্যে
পেঁপের কেজি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচাকলার হালি ৫০ টাকা বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের কেজি এখন ২৪০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে।
সবজির বাড়তি দাম নিয়ে কথা হলে কারওয়ানবাজারের পাইকারি ব্যবসায়ী রিয়াদ এন্টারপ্রাইজের বলরাম চন্দ্র বলেন, মূলত সবজির মৌসুম শেষ। নতুন মৌসুমের সবজির সরবরাহও কম। কারণ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হলে ক্ষেতে সবজির ক্ষতিসাধন হয়। এ সময় দামও বাড়তি থাকে। আবহাওয়া ঠিকঠাক থাকলে দাম কিছুটা কমে আসবে।
এদিকে পেঁয়াজের দামে এখন পকেট পুড়ছে ভোক্তার। গতকাল খুচরায় দেশি পেঁয়াজের কেজি ৯০ টাকা বিক্রি হয়েছে। খুচরায় দাম চড়া থাকলেও পাইকারিতে কমছে বলে জানান শ্যামবাজারের ব্যবসায়ীরা।
শ্যামবাজারের পাইকার কানাই সাহা বলেন, পেঁয়াজ আমদানির খবরে পাইকারিতে দাম ১০ থেকে ১২ টাকা কমে গেছে। কিন্তু খুচরায় দাম কেন কমছে না, সেটা খুচরা ব্যবসায়ীরাই ভালো জানেন। হয়তো তাদের কাছে বাড়তি দামের কেনা পেঁয়াজ এখন রয়ে গেছে।
অন্যদিকে চালের বাজারে খরচ সামাল দিতে খেই হারিয়ে ফেলছেন ভোক্তারা। নতুন করে বাড়ছে মোটা চালের দাম। কিছুদিন আগে ৫৫ টাকা বিক্রি হওয়া মোটা চাল এখন ৫৬ থেকে ৫৮ টাকায় গিয়ে ঠেকেছে। অপরদিকে সরু চালের মধ্যে মিনিকেট চাল ৮০ টাকার নিচে মিলছে না। নাজিরশাইলের দাম আরও বেশি।
এদিকে সপ্তাহের ব্যবধানে মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে ১৭০ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও বাড়তি রয়েছে। অপরদিকে ডিমের দামও এ সপ্তাহে নতুন করে বেড়েছে। ফার্মের বাদামি ডিমের ডজন এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






