সবজির দাম কমছে, বাড়ছে মশলার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বন্যার পানির সঙ্গে কমতে শুরু করেছে কাঁচা মরিচের ঝাল। ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করেছে সব ধরনের সবজির দামও। যদিও তাদের অভিযোগ সব কিছুর দামই বেশি। বিপরীতে বিক্রেতাদের দাবি দাম স্বাভাবিক ও স্থিতিশীল।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল কাঁচা মরিচ ও সবজির দাম। তবে এখন ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, কচুমুখির মত সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০ টাকা। ক্রেতারা বেশি বললেও বিক্রেতাদের কাছে বরাবরের মতই তা স্বাভাবিক।
ছোট রুই ৩০০ থেকে ৩৫০, নদীর ছোট চিংড়ি ৬০০, কাচকি ও শিং মাছ ৮০০ টাকা কেজি। সরবরাহ না বাড়লেও কিছুটা কমেছে ইলিশের দাম।
ঈদকে সামনে রেখে বেড়েছে দারচিনি ও এলাচের দাম। খুচরা বাজারে পেঁয়াজ ৪০ থেকে ৪৫ ও রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের তুলনায় ২৫০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। বাজার ও মানভেদে কাঁচামরিচ ১০০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজের গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে- ৪০ থেকে ৪৫ টাকায়।
এছাড়া বয়লার মুরগি আগের সপ্তাহের মতো ১৩৫ থেকে ১৪০ টাকা; পাকিস্তানি কক মুরগি ২২০ থেকে ২৩০ টাকা কেজি; একই দামে বিক্রি হচ্ছে- লাল লেয়ার মুরগি। গরুর মাংস বাজারভেদে বিক্রি হচ্ছে- ৫৫০ থেকে ৫৭০ টাকা; খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি।
-জেডসি
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়