সবজির দাম কমেছে, স্বস্তিতে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
শীতের সবজির দাম কমায় স্বস্তিতে ক্রেতারা।তারা বলছেন, বাজারে সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। ব্যবসায়ীদের বলছেন, সবজির দাম আরো কমে আসবে। এদিকে মাছ-মাংসের দাম স্বাভাবিক রয়েছে।
আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাকা টমেটো ৮০ টাকা, কাঁচা টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা ও শসা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ টাকা, ঢেঁড়স, পটল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৩৫ থেকে ৪০ টাকা, করল্লা ৪০, চিচিঙ্গা ৪০ টাকা, কাঁকড়ল ৩৫ থেকে ৬০ টাকা, বড় দেশি পেঁয়াজ ৫৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৫০ টাকা এবং বড় ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি ২৫ থেকে ৩০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকায় এবং জালি কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি আঁটি কলমি শাক ও লাল শাক ১০ থেকে ১৫ টাকায়, লাউ শাক ২০ থেকে ২৫ টাকায়, পালং শাক ১৫ টাকায়, পুঁই শাক ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। মিষ্টি কুমড়ার ফুল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা মুঠো। শাপলা প্রতি মুঠি ৩০ টাকা থেকে ৪০ টাকা। কাচা মরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
রাজধানীর খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৫ টাকা ও সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চালের দাম আরও বাড়তে পারে জানান চাল ব্যবসায়ীরা। যদিও এর কোন যুক্তি তারা দেখাতে পারেনি।
মাছের বাজারে মাছের দাম বাড়তির দিকে। প্রতিকেজি রুই ও কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৬০-১৭০ টাকা, শিং মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, পাঁচমিশালী ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি মাছ ২৫০ -২৬০ টাকা,টাকি মাছ ৩৫০ টাকা, চিংড়ি মাছ আকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি কেজি ট্যাংরা মাছ ৩৫০ থেকে ৫৫০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৯০০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৪০ টাকা, কৈ ১৬০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, কাচকি ২৫০ থেকে ৩৫০ টাকা, মলা ২৭০ টাকা থেকে ৩৫০ টাকা, নলা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস ৫শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, ‘ আসন্ন কুরবানীর ঈদের আগে গরুর মাংসের দাম আবারো বেড়ে যাবে। এদিকে খাসির মাংস ৭শ ও বরকির মাংস ৬শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মুরগির মাংসের দামের মধ্যে বয়লার মুরগির মাংস দেড়শ টাকা, লাল লেয়ার মুরগির মাংস ২শ ৬০ টাকা হয়েছে। আর কক মুরগির মাংস ২শ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











