সবজির বাজার চওড়া, দাম কমেছে ব্রয়লার মুরগির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:১৯ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার
রাত পোহালে ভোরের শুরুতে শীতের হালকা রেশ টের পেতে শুরু করেছে রাজধানীবাসী। রাজধানীর বাইরে শীতের রেশ শুরু হয়েছে আরও দুই সপ্তাহ আগে থেকেই। রাজধানীর বাইরে থেকে শীতে হরেক রকমের বাহারি সবজি আসতে শুরু করেছে। শীতের সবজি রাজধানীর বাজারে সয়লাব হলেও দাম চওড়া থাকার কারণে এখনই সব সবজি হাতের নাগালের দামের মধ্যে পাচ্ছেন না রাজধানীবাসী। তবে কমেছে ব্রয়লার মুরগির দাম।
আজ শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, শান্তিনগর, সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, সিম প্রতি কেজি ১০০-১২০ টাকা, টমেটো ১২০-১৫০ টাকা, গাজর ৮০-৯০ টাকা, প্রতি কেজি ফুলকপি ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৪০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, আলু ২৫ টাকা, মরিচ ১২০-১৩০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৩০- ৩৫ টাকা এবং লাউ আকার ভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লেবু ২০-৩০ টাকা হালি, পুঁই শাক প্রতি আঁটি ১৫ -২০ টাকা, লাল শাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।
দেশি পেয়াঁজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আটা-ময়দার দাম কেজিতে ২ টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে সবধরনের ডালের দাম।
এদিকে মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ বাজার ভেদে বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি, পাবদা মাছ ৪০০-৫০০ টাকা, শিং মাছ ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা ও পাঙাস ১২০-১৫০ টাকা, সরপুঁটি ১৫০-২০০ টাকা, চাষের কৈ ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির কেজি ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা এবং খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







