সবাই সচেতন হই, রাস্তাঘাট জীবাণুমুক্ত রাখি
দৌলত আকতার মালা | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার
দৌলত আকতার মালা
মায়ের হাত ধরে স্কুলে যাবার পথে খুব সাবধানে হাটে ছোট্ট প্রিয়ন্ত। খুব দুরের পথ নয় যদিও। বাসা থেকে হেঁটে যেতে দশ থেকে পনেরো মিনিট লাগে। কিন্তু তাকে যে সাবধানে হাঁটতেই হয়। কারণ পুরো রাস্তা জুড়ে একটু পর পরই মানুষের থুতু আর কফ থাকে। কেনো যে রাস্তায় বের হলেই মানুষকে ওয়াক করে থুতু ফেলতে হয় তা সাত বছর বয়েসী প্রিয়ন্ত কিছুতেই বোঝে না। হয়তো সেটা বড়দের ব্যাপার। তাই না?
মা কে জিজ্ঞেস করলো এর কারণ কি?
‘মা, গত বছর বার্ষিক পরীক্ষার ছুটিতে যখন দেশের বাইরে গেলাম, সেখানে তো মানুষকে অমন করে যেখানে সেখানে থুতু ফেলতে দেখলাম না, তবে আমাদের দেশে কেনো এমন?’
প্রিয়ন্তর মা ছেলেকে এই সমস্যার সমাধান কি দেবেন ভেবে পাচ্ছেন না। তিনি নিজেও জানেন কফ-থুতু থেকে ছড়ায় নানা ধরনের রোগ জীবানু। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে দেদারসে কফ-থুতু ফেলে। এদের কয়জনকে বাধা দেবেন? কী করে? দেশের আইনেই বা কি আছে?
প্রিয়ন্তকে তিনি বুদ্ধি দিলেন বন্ধুরা মিলে ছোট ছোট সচেতনতামূলক পোস্টার তৈরি করতে। পাড়ার মুদি দোকানে, রাস্তায় সব জায়গায় তা টানিয়ে দিতে। সচেতনতা তৈরি করতে। তাদের বোঝাতে রাস্তায় হাঁটা সকলের নাগরিক অধিকার। পথচারীদের অধিকার বলেও একটি বিধান আছে দেশে। রাস্তায় যারা কফ-থুতু ফেলে নোংরা করে তারা সমাজ ও রাষ্ট্রে চোখে অপরাধি।
প্রিয়ন্তর স্কুলের শিক্ষক ফয়সাল স্যার তাদের এই কাজে সাহায্য করলেন। তিনি সাথে জুড়ে দিলেন দেশের এই সম্পর্কিত আইনের একটি লাইন। ঢাকা, চট্রগ্রাম ও খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন অনুযায়ী যেখানে সেখানে থুতু ফেললে বিধান আছে ১০০ টাকা জরিমানার।
তবে এই জরিমানা কখনো কাউকে থুতু ফেলার কারণে দিতে হয়েছে কি না সেটা দেখবার বিষয়। আইন প্রয়োগকারী সংস্থার নানা অগ্রাধিকারে হয়তো রাস্তায় থুতু ফেলে নোংরা করার অপরাধ গৌণ। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা বিচারে এই বিষয়টি অবশ্যই প্রণীধানযোগ্য।
রাস্তায় থুতু ফেলা যে দেশের আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ তা ছোট্ট প্রিয়ন্ত ও তার সহপাঠীরা নিজ নিজ উদ্যোগে নিজেদের এলাকা ও আশেপাশে জানিয়ে দিলো। এ কাজটি করে প্রিয়ন্ত সচেতন করলো এলাকার জনগণকে।
এই সচেতনতা ছড়িয়ে দিতে হবে দেশব্যাপী।
লেখক: সিনিয়র সাংবাদিক
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



