সবার সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়বো: প্রধানমন্ত্রী
বাসসঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।’
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুরে সফিপুর আনসার একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই আমাদের দেশ এগিয়ে যাক। এই দেশ ইনশাআল্লাহ আর পেছনে ফিরে তাকাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা তথ্যপ্রযুক্তির যেসব পদক্ষেপ নিয়েছি তাতে এটি হবে স্মার্ট বাংলাদেশ।’
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আজ আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি। আমাদের দেশে মেট্রো রেল চালু হয়েছে, পাতাল রেল চালু হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল করে দিচ্ছি, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে আমরা করেছি।
টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, ‘আমরা চাই এদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াবে, পরের কাছে যেন হাত পেতে চলতে না হয়।’
বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে করোনা অর্থনীতির ওপর বিরাট চাপ সৃষ্টি করেছে। তার সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এ যুদ্ধের কারণে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। আমাদের এখান থেকে নিজেদের মুক্ত রাখতে হবে। সেজন্য আমি আহ্বান করেছি এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যত অনাবাদি জমি আছে সবগুলো আবাদ করতে হবে।’
উৎপাদন বাড়াতে আনসার সদস্যদের ভূমিকা রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘আমাদের আনসার ভিডিপি সদস্যরা গ্রামপর্যায়ে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। গ্রামের লোকদের শেখানো, ফসল উৎপাদনে, সংরক্ষণে বিরাট অবদান আপনারা রাখতে পারেন।’
মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলায় আনসার বাহিনী কাজ করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আনসার বাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। অনেক আনসার সদস্যই স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। দেশের কল্যাণে নানানভাবে কাজ করে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা।’
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আনসার বাহিনী চলতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি বাহিনীকেই সহায়তা দিচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











