সমকামী দুই নারী ক্রিকেটারের বিয়ে
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নারী দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার হ্যালে জেনসেন বিয়ে করলেন অস্ট্রেলিয়ার আরেক নারী ক্রিকেটার নিকোলা হ্যানকককে। তাদের বিয়ের খবর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে মেলবোর্ন স্টার্স।
নিউজিল্যান্ডের হয়ে ৮টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী জেনসেন। এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মহিলা লিগে প্রথম দুই মৌসুম মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন তিনি। পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেন এই ডান-হাতি।
অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়ে এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি হ্যানকক। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে ‘টিম গ্রিনের’ হয়ে খেলে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী হ্যানককের।
এর আগে ক্রিকেট বিশ্বে সমলিঙ্গ বিবাহের ঘটনা আরও দু’বার ঘটেছে। গেল বছর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইকেক বিয়ে করেন তারই সতীর্থ অলরাউন্ডার মারিজানে কাপেকে। এছাড়া ঐ বছরই নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু বিয়ে করেছিলেন।
নিউজিল্যান্ডে সমলিঙ্গ বিবাহ ২০১৩ সালের ১৯ আগস্টের পর থেকে বৈধ। ফলে এই বিয়েতে কোনও আইনগত জটিলতা নেই।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




