ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৭:২০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

সমকাল সম্পাদকের মরদেহে স্পিকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আজ বৃহম্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্পিকার।


এ সময় স্পিকার বলেন, গোলাম সারওয়ার সাংবাদিকতা জগতের অগ্রদূত এবং বাতিঘর। তিনি বস্তুনিষ্ঠ, নির্ভীক সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সোচ্চার এক কণ্ঠস্বর। তিনি আজীবন সাংবাদিকতা জগতের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।


তিনি বলেন, তার মৃত্যুতে জাতি একজন বরেণ্য সাংবাদিককে হারিয়েছে। তিনি সংবাদ মাধ্যমের এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব এবং আজীবন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। প্রতিথযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদ অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি হলো।


স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।