সমতা আনতে আজ মাঠে নামছেন রুমানারা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৩ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ পরাজয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রুমানা-ফারজানারা। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আজ রোববার আবারো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছিলো বাংলাদেশ। অধিনায়ক রুমানা আহমেদের অপরাজিত ১৩৬ ও ফারজানা হকের অপরাজিত ১০২ রানে সুবাদে নর্থ ওয়েস্টকে ৯০ রানে হারায় বাংলাদেশ।
যে কারণে বেশ আত্মবিশ্বাসী হয়েই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি সফরকারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানতে হয় বাংলাদেশকে।
গত শুক্রবার পচেফস্ট্রটে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে প্রোটিয়ারা।
ট্রাইয়নের ৪২ বলে ৬৫, লি’র ৬৪ বলে ৫৪ ও নিকার্কের ৫২ বলে ৪৪ রান দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেয়। বাংলাদেশের জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।
দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ২৭২ রানের টার্গেটে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ রান করে ফিরেন মুরশিদা খাতুন। এরপর ৬৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান আরেক ওপেনার সানজিদা ইসলাম ও ফারজানা হক। নামের পাশে ৩৫ রান রেখে ফিরে যান সানজিদা।
সানজিদার উইকেট পতনের পরই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৪৪ রানের ব্যবধানে পরের ৭ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৯ উইকেটে ১১২ রানে পরিণত হয় তারা। এতে দ্রুতই গুটিয়ে যাবার শংকায় পড়েছিলো বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি ফারজানা ও পান্না ঘোষ।
বড় ব্যবধান থেকে রক্ষা করলেও, দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি ফারজানা ও পান্না। দশম ও শেষ উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলের স্কোর ১৬৪ রানে নিয়ে যান তারা।
২৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে পান্না আউট হলেও ১৪৬ বলে ৬৯ রান নিয়ে অপরাজিত থাকেন ফারজানা। তার ইনিংসে ৫টি চার ছিলো।
প্রথম ম্যাচে হারটা বাজেভাবে হলেও ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টাই করবে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনাই প্রধান লক্ষ্য তাদের।
সিরিজের পরের তিনটি ওয়ানডে হবে- ৯, ১১ ও ১৪ মে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











