সমন্বিত ভর্তি পরীক্ষায় আসছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কেন্দ্রীয়ভাবে (সমন্বিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন।এছাড়া, চলতি বছরের অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে চবি ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৩৮তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বিচ্ছিন্ন ভর্তি পরীক্ষার শ্রম, অর্থ ও সময়ের ব্যয় কমাতে যে মত দিয়েছেন, তার প্রতি সম্মান জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যবোধ, ১৯৭৩ এর অধ্যাদেশের বিষয়টিকেও অক্ষুণ্ন রাখার বিষয়ের আলোচনা হয়। তাই এ বছর ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণ না করে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।
সভায় ভর্তি পরীক্ষা পরিচালনা, প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্র, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক হুমকি ও প্রভাবের বিষয়গুলোও প্রাধান্য পেয়েছে সভার আলোচনায়।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আগের নিয়মেই পরীক্ষা হবে। পরে আলাপ-আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষার যাওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এসব বিষয়ে একাডেমিক কাউন্সিলের কয়েকজন সিনিয়র সদস্য, ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদককে নিয়ে উপাচার্য ইউজিসির সাথে কথা বলবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







