ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কেন্দ্রীয়ভাবে (সমন্বিত) ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।

বুধবার বিকেলে বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বুয়েটে যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তাহলে ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে না বুয়েট? সাংবাদিকদের করা প্রশ্নে মিজানুর রহমান বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষায় সাধুবাদ জানায় বুয়েট কর্তৃপক্ষ। তবে এতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট।’

এদিকে জানা গেছে, এ ব্যাপারে জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল।

প্রসঙ্গত, এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেদিন বৈঠকে উপস্থিত থাকলেও কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে তারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি।

-জেডসি