সম্পর্ক গভীর করে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অনেকের ধারণা, সম্পর্ককে শক্ত রাখতে হলে দরকার দামি উপহার, রোম্যান্টিক ডিনার বা বাইরে ভ্রমণ। কিন্তু বাস্তবে এসব দিয়ে ভালোবাসা বেশিদিন টেকে না।
বর্তমানের ব্যস্তবহুল ও অত্যন্ত দ্রুত গতির জীবনে, মানুষের কাছে তাদের সম্পর্ক বা সঙ্গীর জন্য খুব কম সময় বরাদ্দ থাকে। অনেকের ধারণা, তাদের সম্পর্ককে শক্তিশালী এবং সুখী করার জন্য দামি উপহার, রোম্যান্টিক ডিনার বা বাইরে বেড়াতে যাওয়া প্রয়োজন অনেক বেশি। তবে সত্যি হল, এগুলো দিয়ে ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না।
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের আসল ‘ম্যাজিক’ লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট যত্নের মধ্যে। হঠাৎ করে সঙ্গীকে জড়িয়ে ধরা, ধন্যবাদ জানানো বা একসঙ্গে মজা করা—এই ছোট ছোট অভ্যাসগুলিই সম্পর্ককে প্রাণবন্ত এবং শক্তিশালী রাখে। এই অভ্যাসগুলো আপনার সম্পর্ককে আরও গভীর করতে সহায়ক হতে পারে:
এছাড়াও সম্পর্ককে শক্তিশালী করতে পারেন যে উপায়ে-
প্রতিদিন কথা বলা
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, পার্টনারের সঙ্গে অবশ্যই প্রতিদিন একে অপরের সঙ্গে কথা বলার জন্য সময় বের করুন। রোজ সঙ্গীর সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করুন। যেমন, ‘আজ তোমার দিনটা কেমন কাটল? —এই ধরনের ছোট জিনিস দু'জনকে আরও কাছাকাছি নিয়ে আসে।
মনোযোগ সহকারে শুনুন
কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শোনাও ততটাই জরুরি। যখন দু’জন মানুষ সত্যিই একে অপরের কথা শোনে এবং মাঝে মাঝে চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করে, তখন সম্পর্ক আরও গভীর হয়।
কৃতজ্ঞতা প্রকাশ
একটি ছোট ‘ধন্যবাদ’ আপনার সঙ্গীর কাছে অনেক অর্থ বহন করে। সঙ্গী যদি দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও আপনাকে সাহায্য করে, তাহলে তাকে ধন্যবাদ জানানো উচিত। এটি ভালোবাসা এবং শ্রদ্ধা উভয়ই বৃদ্ধি করে।
ছোট ছোট ভালোবাসার অঙ্গভঙ্গি
একটি সম্পর্ক কেবল প্রেমের বিষয় নয়। হাত ধরা, আলিঙ্গন করা, এমনকি হালকা স্পর্শও সম্পর্ককে শক্তিশালী করে এবং ভালোবাসা প্রকাশের এটি সহজ উপায়।
একসঙ্গে কাজ করা
যদি কোনো দম্পতি সত্যিই একে অপরকে ভালোবাসে এবং সম্মান করে, তাহলে তারা গৃহস্থালির কাজের দায়িত্ব ভাগ করে নেয়। এটি বোঝা কমায় এবং পার্টনারশিপের অনুভূতিকে শক্তিশালী করে।
ছোট ছোট আনন্দ দিন
বড় জিনিস সারপ্রাইজ দেওয়ার প্রয়োজন হয় না সব সময়। কখনও কখনও একটি সুন্দর হাতে লেখা চিঠি বা ছোট একটি চকলেট দিয়ে চমক দিলেও সঙ্গীর দিনটা সুন্দর হয়ে উঠতে পারে।
একসঙ্গে কাটানো সময়
ফোন বা স্ক্রিন থেকে দূরে একসঙ্গে সময় কাটানো, যেমন হাঁটাহাঁটি করা বা একসঙ্গে বই পড়া, রান্না করা, সম্পর্ককে শক্তিশালী করে। আর একে অপরের সঙ্গে রসিকতা ভাগাভাগি করা বা হালকা আড্ডা দেওয়া সম্পর্কের মধ্যে মজা আনে এবং আরও গভীর বন্ধন তৈরি করে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


