ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১০:৫৭:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

সরকার পতনের দিন গণনা শুরু হয়ে গেছে: মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ শরীফের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে একজোট হয়েছেন দেশটির বিরোধী দলগুলো।

সোমবার লাহোরে একটি সমাবেশ যোগ দিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করে বলেন, সরকার পতনের দিন ঘনিয়ে আসছে। আমরা তার পতনের দিন গুণতে শুরু করেছি।

লাহোরের এনএ-১২৮ নির্বাচনী এলাকার একটি ভেন্যুতে বক্তব্য দেয়ার সময় তিনি আরো বলেন, আগামী ১৩ ডিসেম্বর লাহোরে ১১টি দলের একটি জোট সমাবেশ করবে। এই জোটের নাম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)।

মরিয়ম বলেন, আসন্ন সমাবেশটি হবে সিদ্ধান্তমূলক। ১৩ ডিসেম্বর ওই সমাবেশ থেকেই ইমরান খানের সরকার পতন শুরু হবে।

পিডিএম ইমরান খানের সরকারের আইনগত ব্যবস্থা নেয়ার সতর্কতা সত্ত্বেও লাহোরে সরকার বিরোধী সমাবেশের প্রতিশ্রুতি নিয়েছে।

ডনের বরাত দিয়ে জানা যায়, লাহোর সমাবেশ নিয়ে পর্যালোচনা করতে এবং সরকার বিরোধী প্রচারের পরবর্তী পর্বের কৌশল চূড়ান্ত করতে দলটি ইসলামাবাদে বৈঠকের পর দিন জোট দলগুলো নিয়ে আলোচনায় বসেছে।

পিডিএম গত ১৬ অক্টোবর থেকে পেশোয়ার, গুজরানওয়ালা, করাচি, কোয়েটা ও মুলতানে সরকারবিরোধী পাঁচটি সমাবেশ করেছে।সূত্র : এএনআই


-জেডসি