ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:০৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৫৫ পিএম, ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিতে এবং ঝড়েপড়া শিক্ষার্থী রোধে সরকার নানামুখী কর্মসূচী গ্রহণ করেছে।


শনিবার যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেনীর ১৮শ ৭০ জন শিক্ষার্থীর মাঝে খাবারসহ টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে স্কুল কলেজে নতুন নতুন ভবন নির্মান করা হয়েছে। আগামীতেও শুধু শিক্ষা নয় সর্বক্ষেত্রে যে উন্নয়ন যাত্রা সুচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে কেশবপুর পৌরমেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোস মন্টুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবক ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী তাঁর ঐচ্ছিক ফান্ড থেকে এই টিফিন বক্স বিতরণ করেন।