সরকার সব মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করবে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
সরকার সব মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করবে: ইন্দিরা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার সকল মুক্তিযোদ্ধার কবর ও গণকবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচরে ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর গুলিতে শহিদ ১২ জন মুক্তিযোদ্ধোর স্মৃতি রক্ষায় নির্মিত ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, গজারিয়া ঢাকার কাছে হওয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে সংবাদ ছিল পাক হানাদার বাহিনী যে কোন সময় গজারিয়া ও বাউসিয়া এলাকায় আক্রমণ করতে পারে। সেই সময় শহিদ মতিউর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিবাহিনী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে ঈদগাহ ব্রিজ উড়িয়ে দিতে গেলে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১২ জন মুক্তি যোদ্ধা শহিদ হন।
তিনি আরও বলেন, হানাদার বাহিনী ও রাজাকাররা ১৯৭১ এর ৯ মে ইতিহাসের অন্যতম জঘন্যতম হত্যাযজ্ঞের মাধ্যমে গজারিয়া উপজেলার ১০ গ্রামের ৩৬০ নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। সে সকল শহিদদের কবর ও বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়নের কিছু কাজ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, অতিরিক্ত সচিব ফরিদা পারভিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক, হাফিজ আহমদ, মুন্সীগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতিক প্রমুখ।
প্রতিমন্ত্রী গজারিয়ায় শহিদ মতিউর রহমান জাহাঙ্গীর স্মৃতি ফুটবল টুর্নামেন্টেরও উদ্বোধন করেন।
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








