ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৬:০৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

সরকারি অনুদান পাবে মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলেছে, ২০২৩-২৪ অর্থবছরের মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি–বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা ও চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অসচ্ছল ও মেধাবী, অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনলাইন বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিশেষ মঞ্জুরির জন্য অনলাইন আবেদন করতে পারবেন। আর এই টাকা পেতে আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত। সরাসরি বা জেলা প্রশাসকের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করতে হবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের।


জানা গেছে, মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দেয়া হবে। এ জন্য আবেদনের আগে মুঠোফোন নম্বরটি নগদ সিস্টেমে রেজিস্ট্রি করতে হবে।

দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। শিক্ষা বিভাগের সচিব বরাবর বিশেষ মঞ্জুরির আবেদন করতে বলা হয়েছে।