সরকারি প্রাথমিক স্কুলে স্বাস্থ্যসেবা বাড়াচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ পাবে স্কুলেই। স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগ রূপরেখা অনুমোদন করলে সারাদেশের স্কুলগুলোতে শুরু হবে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, কর্মশালা এবং জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে এই রূপরেখা পাঠানো হয়েছে। অনুমোদন মিললে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে এটি বাস্তবায়ন শুরু করবে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো এক চিঠিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের প্রস্তাব করা হয়। এতে বলা হয়, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ ক্যাপসুল এবং নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি প্রতিটি স্কুলে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করা হবে।
নতুন রূপরেখা অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত মানের ফার্স্ট এইড বক্স, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, রক্তচাপ (বিপি) মাপার মেশিন এবং সুগার লেভেল পরীক্ষার যন্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। বয়স ও ওজন অনুযায়ী সুষম খাদ্যের তালিকা সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণের পরিকল্পনাও রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে।
রূপরেখায় মেয়ে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সহায়তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে বা স্বল্পমূল্যে চিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা আয়োজন এবং শিক্ষকদের জন্য ‘সুস্বাস্থ্য ও শিক্ষা’ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। রূপরেখায় একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে স্বাস্থ্য ও পুষ্টি পরামর্শ সরাসরি বিদ্যালয় থেকে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, স্কুল থেকেই চিকিৎসা ও পুষ্টি পরামর্শ দেওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে, রোগ শনাক্ত হবে দ্রুত, আর সচেতনতা বাড়বে শিশুদের মধ্যে।
জানা গেছে, নতুন কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্কুলগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কাঠামোবদ্ধ রূপ পাবে। শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলেই পাবে জরুরি সহায়তা, আর প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চায় তৈরি হবে অভ্যাস।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের




