সরকারিভাবে জো বাইডেনকে জয়ী ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার সরকারিভাবেই প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজের ফলাফল প্রত্যয়ন করেছে কর্তৃপক্ষ, এখানের ৫৫ ভোট নিয়েই বাইডেনের ইলেকটোরাল ভোট দাঁড়িয়েছে ২৭৯টিতে। খবর এবিসি নিউজের
এর মাধ্যমে বাইডেন সরকারিভাবে বিজয়ের জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ জিতে নিলেন। এর আগ পর্যন্ত বেসরকারিভাবে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সিএনএন টিভি চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম এ ঘোষণা দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া রাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনের পক্ষে সরকারিভাবে ঘোষিত ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়াল ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।
তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে মেনে নেননি এবং নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এডওয়ার্ড বি ফোলি বলেছেন, যদিও গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে বাইডেনের বিজয়ের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে, তবু ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ জয়ের সরকারি ঘোষণা হোয়াইট হাউসে যাওয়ার পথে প্রথম ধাপ বলে প্রতীয়মান হচ্ছে।
তিনি বলেন, ‘এটি একটি আইনি মাইলফলক এবং এবার প্রথম মাইলফলকের গুরুত্ব রয়েছে। এর আগে যা কিছু ছিল, তা এখনকার অবস্থানের ভিত্তি তৈরি করে দিয়েছে।’
-জেডসি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ











