সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে : তারানা হালিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম জাতিকে সাফল্যের শিখরে নিতে শেখ হাসিনার সরকারের ধারবাহিকতা বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে ঢাকায় রমনা উদ্যানে একটি রেস্তোঁরায় সামাজিক সংগঠন ‘বাংলার আমরা’ আয়োজিত ‘সফল দেশের ইতিহাসে ক্ষমতার ধারবাহিকতা’ শীর্ষক দিনব্যাপী সিম্পোজিয়ামের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্যবৃন্দের মধ্যে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জলিল সাথী ও সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
তারানা হালিম বলেন, ‘যে দল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সরকারে তার ধারাবাহিকতা প্রয়োজন। শেখ হাসিনার সরকার সকল প্রতিশ্রুতি পূরণ করেছে। যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হন্তারকদের বিচার, ডিজিটাল বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তি, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যাপীঠগুলোকে হানাহানিমুক্ত রাখাসহ নির্বাচনী ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করেছে সরকার, অন্যদের মতো ফেলে রেখে জং ধরিয়ে দেয়নি।’
তারানা বলেন, ‘তিন মূল কারণে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে হবে। উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও জাতিকে মাথা উঁচু করে চলার জন্য। ২০০৬ সালের ছয়ের নিচের প্রবৃদ্ধি আজ সাত পেরিয়েছে, সেসময়ের মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে আজ ১৬০০ ডলারের বেশি, তখনকার বৈদেশিক মুদ্রা রিজার্ভ তিন বিলিয়ন থেকে আজ তেত্রিশ বিলিয়নের ওপরে।’
তথ্য প্রতিমন্ত্রী আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের প্রসঙ্গ টেনে বলেন, ‘তার প্রতি আমার সম্মান। সেইসাথে মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো তাকে উনিশবার হত্যাচক্রান্ত মোকাবিলা করতে হয়নি। যুদ্ধাপরাধী, অগ্নিসন্ত্রাসী, জঙ্গিদের মোকাবিলা করতে হয়নি। তাই সকল স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে শেখ হাসিনাই পারেন ষোল কোটি মানুষের সমাধান দিতে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, শেখ হাসিনা দিয়েছেন উন্নত বাংলাদেশ’।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






