সরবরাহ ভাল, তাই শীতের শাক-সবজির দাম কমেছে
আসমা আক্তার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার
শীতকালীন সবজিতে বাজার এখন ভরপুর। সবুজ সবজিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে মূলা, শিম, লাউ, গাজরসহ সব ধরনের সবজি দোকানে দোকানে থরে থরে সাজানো রয়েছে। আর সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম।
আজ শুক্রবার রাজধানীর মালিবাগ, তালতলা, রামপুরা, হাতিরপুল, কাওরানবাজার, নিউমার্কেট এলাকার বাজারে গিয়ে সবজি বাজারের এ চিত্র দেখা গেছে।
সবজি ব্যবসায়ীরা বলেছেন, শীতকালীন সবজির সরবরাহ বর্তমানে অনেক বেশি। তাই সবজির দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে আরো কমবে। গত সপ্তাহের তুলনায় আজ সবজিভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বলে ব্যবসায়ীরা জানান।
আজ বাজারে শিম ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, মুলা ৩০ টাকা, কাঁচকলা প্রতি হালি ২০ থেকে ২৫ টাকা, পটল ৩০ থেকে ৩৫ টাকা, লাউ আকারভেদে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা টমেটো ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৪০ টাকা, আলু ২৫ টাকা, ঝিঙা ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি পিস বাঁধাকপি ও ফুলকপি ২৫ থেকে ৩০ টাকায়, লাউ ৪০ থেকে ৫০ টাকায় এবং জালি কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি আঁটি কলমি শাক ও লাল শাক ১০ থেকে ১৫ টাকায়, লাউ শাক ২০ থেকে ২৫ টাকায়, পালং শাক ১৫ টাকায়, পুঁই শাক ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। মিষ্টি কুমড়ার ফুল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা মুঠো। শাপলা প্রতি মুঠি ৩০ টাকা থেকে ৪০ টাকা।
এছাড়া কাঁচামরিচ ৪০ টাকা ও দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হয়।
এদিকে রাজধানীর বাজারগুলোতে মাছের মধ্যে চাষের পাঙ্গাস ১৬০ থেকে ১৮০ টাকা, কৈ ১৬০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৬০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এছাড়া গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ এবং খাসির মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











