সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিমালা করে দিয়ে গেছেন। এরই আলোকে যুগোপযোগী প্রতিরক্ষা নীতিমালার মাধ্যমে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। এসময় তিনি সততার সঙ্গে দায়িত্ব পালনে সামরিক বাহিনীর গ্রাজুয়েটদের প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশি-বিদেশি কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আপনারা সমর বিজ্ঞানের ওপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এখান থেকে অর্জিত জ্ঞান যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আত্মপ্রত্যয়ী হতে শেখাবে। ভবিষ্যতে বৃহৎ নেতৃত্ব প্রদানে আপনারা নিজেদের প্রস্তুত রাখবেন। সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। এটাই আমি আশা করি।
এ সময় তিনি আরও বলেন, `আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছে। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। জাতির পিতা স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে গিয়েছিলেন। আজ আমরা উন্নয়নশীল দেশ।`
এ বছর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্সে সেনাবাহিনীর ১১৮ জন, নৌবাহিনীর ২৯ জন, বিমান বাহিনীর ২৩ জন এবং যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ১৯ দেশের ৪৫ জন কর্মকর্তা কোর্স সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনী প্রধানদের পাশাপাশি যোগ দেন মন্ত্রিপরিষদের সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
-জেডসি
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা