সস্ত্রীক আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলমের দায়ের করা এজাহারের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক কামরুজ্জামান সোমবার (২৫ এপ্রিল) এ মামলা রুজু করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা গোলাম মাহফুজ চৌধুরী অবসর ২০১৯ সালের ৩১ জুলাই বগুড়া দুর্নীতি দমন অফিসে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেছেন। যেখানে ওই নেতা ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজে ভোগ দখল করে রেখেছেন। একইসঙ্গে তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের ৩৬ লাখ ৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১ লাখ ৬৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক।
বিষয়টি দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্ত গোলাম মাহফুজ চৌধুরী অবসর এবং তার স্ত্রী কামরুন্নাহার শিমুলের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যার পরিপ্রেক্ষিতে সোমবার দুদকের সহকারী পরিচালক নূর আলম বগুড়ার দুদক কার্যালয়ে এজাহার দাখিল করলে অন্য সহকারী পরিচালক কামরুজ্জামান মামলাটি রুজু করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, দুদকে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা জানি। আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো তা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছি। সে কারণেই একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যাতে করে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে না পারি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











