ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২:৫৩:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

সস্ত্রীক করোনায় আক্রান্ত র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৭ জুন ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। সারোয়ার আলম শারীরিকভাবে সুস্থ আছেন, তবে তার স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সারোয়ার আলম ফেসবুকে লেখেন– ‘কোভিড-১৯ পরীক্ষায় ফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

ফেসবুকে তিনি আরও জানান, তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন সারোয়ার আলম। তাদের দুই সন্তান সুস্থ আছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ ছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহসী ভূমিকা রাখায় সর্বমহলে পরিচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম প্রথম আলোচনায় আসেন ২০১৪ সালে। ফার্মগেটে ওভারব্রিজ বাদ দিয়ে যারা সড়কে রাস্তা পারাপার হচ্ছিলেন, তাদের নামমাত্র জরিমানা করে সচেতন করেছিলেন তিনি।

তার আলোচিত অভিযানের মধ্যে অন্যতম ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে ফকিরাপুল ক্যাসিনোতে অভিযান। গত ১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালান তিনি। এ সময় ১৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। এসব কারণে প্রশংসিত হন সারোয়ার আলম।

-জেডসি