সহজভাবে পড়াতে শিক্ষিকার অদ্ভুত পোশাক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ছাত্র-ছাত্রীরা যাতে আরও মজা করে শিখতে পারে তার জন্য এক অভিনব উপায় বের করলেন স্পেনের এক স্কুলের শিক্ষিকা। বায়োলজির ক্লাসে অ্যানাটমি পোশাক পরে এলেন তিনি। এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই শিক্ষিকার অভিনব বুদ্ধির তারিফ করেছেন নেটিজেনরা।
স্প্যানিশ ওই শিক্ষিকার নাম ভেরোনিকা ডকিউ। ১৫ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি। বর্তমানে প্রাইমারি স্কুলের বাচ্চাদের বিজ্ঞান, ইংরেজি, সমাজবিজ্ঞান, স্প্যানিশ-এর মতো বিষয় পড়ান তিনি।
৪৩ বছরের এই শিক্ষিকা বায়োলজির ক্লাসে অ্যানাটমি পোশাক পরে যান। এই পোশাকের উপর মানবদেহের ভিতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের ছবি আঁকা ছিল। সেই ছবি দেখিয়েই পড়ান তিনি।
ভেরোনিকার স্বামী জানিয়েছেন, তাঁর স্ত্রী ইন্টারনেট ঘেঁটে পড়ানোকে আরও সহজ করে তোলার বিভিন্ন পথ খোঁজেন। এভাবেই তাঁর মাথায় এই আইডিয়া আসে। তারপরেই এই ধরনের পোশাক তৈরি করান তিনি।
সেদিন ক্লাসে ভেরোনিকার সঙ্গে তাঁর স্বামীও গিয়েছিলেন। তিনি বেশ কিছু ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। তার ক্যাপশনে লেখেন, “আমার স্ত্রী ভেরোনিকাকে নিয়ে আমি গর্বিত।অ্যানাটমি পোশাক পরে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পড়িয়েছে ও। ছাত্র-ছাত্রীরা খুব মজা করে সব কিছু শুনেছে। এইরকম একটা ক্লাসে উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি।”
মুহূর্তেই এই পোস্ট ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়ে যায় ভেরোনিকাকে নিয়ে। যেভাবে পড়ানোর অভিনব ভাবনা তিনি দেখিয়েছেন, তার তারিফ শুরু করেন সবাই।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনেক কিছু পড়াতে গিয়ে কার্টুনের বিভিন্ন চরিত্র ব্যবহার করেছিলেন ভেরোনিকা। তাঁর আশা, অলস হয়ে বসে না থেকে সব শিক্ষক-শিক্ষিকারা যদি একটু পরিশ্রম করেন তাহলে বাচ্চাদের কাছে শিক্ষা আরও মজার হয়ে উঠতে পারে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











