সহপাঠী আক্রান্তে কোয়ারেন্টিনে স্পেনের রাজকন্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে স্কুলের সহপাঠী আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টিনে রয়েছেন স্পেনের রাজকন্যা লিওনর। রাজপরিবারের মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
মাদ্রিদের শান্তা মারিয়া ডি লস রোসালস স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গেই ১৪ বছর বয়সী রাজকন্যা লিওনর কোভিড-১৯ টেস্ট সম্পন্ন হয়। সেখানে তার এক সহপাঠী করোনা পজিটিভ হওয়ায় সতর্কতামূলকভাবে তাকে কোয়ারেন্টিনে রেখেছে রাজপরিবার।
লিওনর কোয়ারেন্টিনে থাকলেও, তার বাবা রাজা ফেলিপ এবং মা রানি লেটিজিয়া নিয়মিতভাবে রাজকার্যে অংশ নিচ্ছেন। অপরদিকে করোনা সংক্রমণের মুখে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সপ্তাহে স্পেনের স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। দেশটির অন্তত ৮০ লাখ শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরেছে।
স্কুল খোলার পর পরই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ করোনা পজিটিভ হয়েছে। তাই স্পেনের কোথাও কোথাও ১৪ থেকে ১৮ বছর বয়সীদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও এক সপ্তাহ অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে পাঁচ লাখ ৬৬ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৪৭ জনের।
গত মার্চে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান স্পেনের রাজকন্যা মারিয়া টেরেসা। মৃত্যুকালে মারিয়া টেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছিলেন বারবন-পার্মা রাজপরিবারের সদস্য। তার জন্ম ১৯৩৩ সালে ফ্রান্সের প্যারিসে।
-জেডসি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









