ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৫০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

সাংবাদিক দিল মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার

বিশিষ্ট সাংবাদিক ও কলমিস্ট এবং পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে আজ সোমবার গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমার রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পারিবারিক সূত্র জানায়, নারী সাংবাদিক নেতা মনু গত রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মনোয়ারা মনু জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় ছিলেন।