সাংবাদিক নদী হত্যা মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
সুবর্ণা আক্তার নদী
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি এবং জাগ্রত বাংলা অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শামসুজ্জামাল মিলনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকার আরমানিটোলার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ রোববার পাবনা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্প কমান্ডার রুহুল আমিন জানান, মিলন ২০০৩ সাল থেকে নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের ইড্রাল ফার্মাসিউটিক্যালসে অফিস সহকারী পদে চাকুরি করে আসছে। সেই সূত্রে নদীর সাবেক স্বামী ও শ্বশুরের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। নদীর সাবেক শ্বশুর আবুল হোসেন গ্রেফতার হওয়ার পর থেকে মিলন বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। নদীর পরিবারের দাবি, সুবর্ণাকে হত্যার সময় মিলন সেখানে উপস্থিত ছিল।
গত ২৮ আগস্ট রাতে শহর থেকে ভাড়া বাসায় ঢোকার মুহূর্তে সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি তার সাবেক স্বামী রাজিব হোসেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






