সাক্ষাৎকার নিয়ে ভাবছেন!
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩৩ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার
চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়ে ভাবছেন? কি ধরনের প্রশ্ন করার হবে, কিংবা কি জানতে চাইবে আপনার কাছে! জেনে নিন কিছু বিষয়।
প্রশ্নের ধরন সম্পর্কে অনুমান
চাকরি প্রার্থী নিজেই ধারণা করে নিতে পারেন যে ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করা হতে পারে। ধারণা করা যায়, খুব সাধারণ কয়েকটি প্রশ্ন হতে পারে- কেন আপনি এ চাকরি করতে চান? এ পর্যন্ত কোন কঠিন সমস্যাটি আপনি সমাধান করতে পেরেছেন বলে মনে হয়? এ ধরনের অন্তত ২০টি প্রশ্ন খাতায় লিপিবদ্ধ করতে হবে।
উত্তর কী হতে পারে তার পরিকল্পনা
যে প্রশ্নগুলো খাতায় লিপিবদ্ধ করা হয়েছে তার উত্তর কী হতে পারে সেগুলোও লিখে ফেলতে হবে। এ ধরনের উত্তর লিখে রাখা খুব যন্ত্রণার ও হতাশাজনক হলেও সেগুলো লিখে রাখার সময় উত্তরগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যায়। আর তা হলে ইন্টারভিউ বোর্ডে খুব স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেয়া সম্ভব হবে। সন্তোষজনক উত্তর দিতে পারলেই আপনার বুদ্ধিমত্তা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা জন্মাবে প্রশ্নকর্তার মনে।
ব্যাক আপ পরিকল্পনা রাখা
প্রত্যেকটি প্রশ্নের জন্য ভিন্ন এবং ভালো ও মানানসই তিনটি উত্তর লিখে ফেলা প্রয়োজন। কারণ প্রথম ইন্টারভিউ গ্রহণকারীর কাছে উত্তরটি ভালো নাও লাগতে পারে। পরের ইন্টারভিউ গ্রহণকারী ভিন্ন একটি উত্তর আশা করতে পারে। তবে আপনার সব উত্তরই যে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয়। অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য উত্তরই তারা পছন্দ করতে পারেন।
নিজেকে প্রমাণ করুন
আপনার আত্মবিশ্বাসই আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। এজন্য সব প্রশ্নের উত্তরের মধ্যেই নিজেকে প্রমাণ করতে হবে যে ‘আমি পারি’। যেমন- হয়তো প্রশ্ন করা হল, কীভাবে আপনি নেতৃত্ব দেবেন? তখন বলা যেতে পারে, ‘আমি এমনভাবে সমন্বয় এবং সমস্যার নিষ্পত্তি করতে পারি যা একজন নেতার করা উচিত।’
পুরো পরিবেশ পর্যবেক্ষণ করা
শুধু প্রশ্নের উত্তর দিলেই হবে না, ইন্টারভিউয়ের সময় পুরো পরিবেশ ও ইন্টারভিউ গ্রহণকারীদের পর্যবেক্ষণ করতে হবে। তাদের বাচনভঙ্গি কেমন? তারা কী ক্লান্ত? তারা কী উত্তরগুলো ভালোভাবে নিচ্ছেন? এসব বিষয় খেয়াল রেখে এগুতে হবে।
বার বার অনুশীলন
ইন্টারভিউতে কীভাবে অংশ নিতে হবে সে ব্যাপারে আগে থেকেই অনুশীলন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না উত্তরগুলো চিন্তা করা ছাড়াই বলে দেয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনুশীলন করে যেতে হবে। প্রয়োজনে লজ্জা ভুলে সবার সামনে উচ্চস্বরে অনুশীলন করা যেতে পারে।
লাজলো বকের মতে, এ ছয়টি পদ্ধতি অনুসরণ করতে পারলে চাকরি অবশ্যম্ভাবী। তো এখনই অনুশীলন শুরু করুন। আপনার ঐকান্তিক অধ্যাবসায়েই জুটে যেতে পারে চাকরি নামের সোনার হরিণটি। অবসান হবে দীর্ঘদিনের স্বপ্নের।
সূত্র: দৈনিক যুগান্তর
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





