সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৬২ রোহিঙ্গা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৬২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজারে পেকুয়া উপজেলায় উজানটিয়া জেটিঘাট থেকে ওই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২১ পুরুষ, ২৮ নারী ও ১৩ শিশুসহ মোট ৬২ জন রোহিঙ্গা রয়েছেন।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন জানান, হঠাৎ করে রাতে জেটিঘাটে অর্ধশত মানুষের সমাগম দেখে স্থানীয়রা এগিয়ে যায়।ওই সময় জিজ্ঞেস করে জানা যায়, দালালচক্র তাদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে আনে। পরে এ বিষয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পেকুয়া থানার এসআই মকবুল হোসেন জানান, ট্রলারে করে সাগরপথে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে সাগরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
তিনি জানান, ট্রলারটি জব্দ করা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যাক্তিরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া বলেন, দালালের সহায়তায় একদল রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ৬২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা স্পিডবোট নিয়ে সাগরের দিকে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছেন। তবে তাদের পুণরায় ক্যাম্পে পাঠানোর হয়েছে বলে জানান ওসি।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



