ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৭:৫৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

সাজা স্থগিত চেয়ে খালেদা জিয়ার আবেদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।


খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। অাজ সোমবার খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

 

এ আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যে কোনো সময় উপস্থাপন করা হতে পারে।

 

বিচারিক আদালতে ৫ বছর কারাদণ্ড হলেও সাজা বাড়াতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ কারাদণ্ড দেন।